ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

প্রভাবিত হয়ে ‘শাপলা’ দিতে গড়িমসি করছে ইসি: সারজিস

নির্বাচন কমিশন অন্য কারও প্রভাবে প্রভাবিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন
  • আপলোড সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:২০ সময়
  • আপডেট সময় : ৮ অক্টোবর ২০২৫, সকাল ৯:২০ সময়
প্রভাবিত হয়ে ‘শাপলা’ দিতে গড়িমসি করছে ইসি: সারজিস ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন অন্য কারও প্রভাবে প্রভাবিত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ‘শাপলা’ প্রতীক দিচ্ছে না বলে অভিযোগ করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জে একটি রেঁস্তোরায় এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় যোগ দেন সারজিস।


তিনি বলেন, এনসিপির সাথে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। এমন আচরণে ইসির প্রতি আস্থা রাখা সম্ভব কীনা, তা নিয়েও প্রশ্ন তোলেন সারজিস।


উপদেষ্টারা কী কী সংস্কার করেছেন, জনগণের জন্য কি সুফল দেবে, তা দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানান সারজিস।


বিএনপির উদ্দেশ্যে সারজিস বলেন, এই মুহুর্তে কোনো রাজনৈতিক দলের ২০ শতাংশ ভোট পাওয়া নিশ্চিত নয়। জনগণ অন্ধভাবে কোনো দল বা মার্কাকে ভোট দিবে না। আগামী ৫ বছরের জন্য দেশের দায়িত্ব দিয়ে আস্থা রাখা যায়, এমন দলকেই মানুষ জয়ী করবে।


প্রসঙ্গত, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে নেতা-কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করতে দেশের বিভিন্ন জেলায় সফর করছেন সারজিস আলমসহ এনসিপি নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম