ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় পাঁচটি জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর প্রতিমন্ত্রী শাহে আলমের মন্তব্যে শবনম ফারিয়ার প্রতিক্রিয়া ‘এমপির বাড়িতে আগুন লাগানোর পরও কি আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না?’ সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ এনবিআর বিলুপ্ত করে দুই ভাগ চূড়ান্ত, শিগগিরই আইন হবে: অর্থমন্ত্রী রুমিন ফারহানার সঙ্গে বাদানুবাদ, সরাইল থানার সেই ওসিকে বদলি গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই নতুন পে স্কেল বাস্তবায়নে ভাতা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

ফেনীতে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার

ফেনীতে ২৩ বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ মালাকার (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর)
  • আপলোড সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ৯ অক্টোবর ২০২৫, সকাল ৯:২২ সময়
ফেনীতে ভারতীয় মদসহ কারবারি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

ফেনীতে ২৩ বোতল ভারতীয় মদসহ বিশ্বজিৎ মালাকার (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গ্রেপ্তার করে। 


গ্রেপ্তার বিশ্বজিৎ মালাকার ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ডের সুনীল চন্দ্র মালাকারের ছেলে। মঙ্গলবার (৮ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।


 

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের বারাহিপুর বনানীপাড়া এলাকার মাতৃ ডিপার্টমেন্ট স্টোরে অভিযান চালায়। অভিযানে উক্ত দোকানের ভেতর থেকে ২৩ বোতল ভারতীয় বিলাতি সিগনেচার মদ জব্দ করে।


এ সময় দোকানের মালিক বিশ্বজিৎ মালাকারকে আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদি হয়ে মঙ্গলবার (৮ অক্টোবর) ফেনী মডেল থানায় একটি মামলা করেন।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান জানান, আটককৃত বিশ্বজিৎ মালাকারকে ফেনীর আদালতে পাঠানো হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা