ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ
  • আপলোড সময় : ১১ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১২ সময়
  • আপডেট সময় : ১১ অক্টোবর ২০২৫, বিকাল ৬:১২ সময়
জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।


ককটেল বিস্ফোরণ ছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এমতাবস্থায় দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে সেখান থেকে সরিয়ে নেয়া হয়।


তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে এবং কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে।


উল্লেখ্য, দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন জিএম কাদের, শামীম হায়দার পাটোয়ারীসহ দলটির প্রথম সারির নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম