ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা
  • আপলোড সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ১৩ অক্টোবর ২০২৫, সকাল ৯:৩২ সময়
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার ছবি : সংগৃহীত

ইতালির রোমে ওয়ার্ল্ড ফুড ফোরামের সাইডলাইনে তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


সোমবার (১৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এ তথ্য।


আগের দিন, আইএফএড প্রেসিডেন্ট আলভারো লারিওর সঙ্গে বৈঠকে তিনি এই প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা বলেন, এই তহবিল কৃষি, স্বাস্থ্য ও উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।


এসময় গভীর সমুদ্র মৎস্য আহরণ, আম–কাঁঠাল রফতানি, জলবায়ু সহনশীল কৃষি ও দুগ্ধ শিল্পে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।


বৈঠকে বাংলাদেশে সামাজিক ব্যবসা উদ্যোগে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন আইএফএড প্রেসিডেন্ট।


উল্লেখ্য, রোববার ওয়ার্ল্ড ফুড ফোরাম’-এর বৈঠকে যোগ দিতে ইতালির রোমে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ. টি. এম. রকিবুল হক। এবারের ইভেন্ট চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম