ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

যাত্রীর সাথে বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ

বাসের যাত্রীর সাথে চালক-হেল্পারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মটরযান মালিক
  • আপলোড সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:১৯ সময়
  • আপডেট সময় : ১২ অক্টোবর ২০২৫, দুপুর ১১:১৯ সময়
যাত্রীর সাথে বিরোধের জেরে ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

বাসের যাত্রীর সাথে চালক-হেল্পারের বিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ রুটের সব বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মটরযান মালিক সমিতি ও ময়মনসিংহ জেলা মটর শ্রমিক ইউনিয়ন।


রোববার (১২ অক্টোবর) সকাল থেকেই ছেড়ে যায়নি দূর পাল্লার কোন বাস। বন্ধ রয়েছে ময়মনসিংহ হয়ে ঢাকাগামী শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ পাঁচ জেলার বাসও।


এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে ফিরে গেছেন অনেকে। আবার অনেকে বিকল্প উপায়ে যাওয়ার চেষ্টা করছেন।


এর আগে, গত শুক্রবার নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে জুলাইযোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে, ইউনাইটেড পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আমিনুল হক শামীমের ১৬টি বাস বন্ধের দাবি জানায় জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা।


পরে ইউনাইটেড পরিবহনের সেই বাসগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এরই প্রতিবাদে এই বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় শ্রমিক পক্ষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম