ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হাসিনা আমলের ব্যাংক নিয়ন্ত্রণের সুযোগ আবার ফেরত আনছে বিএনপি: হাসনাত ১৭ বছরে অর্থনীতি ধ্বংস করে গেছে স্বৈরাচার, পুনরুদ্ধারে লড়ছে সরকার: শামা ওবায়েদ ২ কোটির বেশি প্রবীণকে এককালীন ৯০ ডলার দেওয়ার ঘোষণা ট্রাম্পের তরুণদের স্বপ্ন ও সম্ভাবনার গল্প শোনাতে প্রথমা বুক ক্যাফেতে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম শাহজালাল বিমানবন্দরে দুই কর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির রিমান্ডে ঘটনার সত্যতা স্বীকার করেছেন আখতারুজ্জামান: পুলিশ কিংবদন্তি হওয়ার পথে এগিয়ে চলেছে ইয়ামাল: স্পেন কোচ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস রাশেদুলের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ সস্ত্রীক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের ছবি নিয়ে প্রেস উইংয়ের ব‍্যাখ‍্যা

আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্টে দেখা গেছে কিছু ব্যতিক্রম দৃশ্য। চার স্লিপ, গালি, শর্ট কাভার নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় বাংলাদেশ।
  • আপলোড সময় : ১৭ জুন ২০২৩, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ১৭ জুন ২০২৩, দুপুর ৩:৪০ সময়
আফগানদের বিরুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয় ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্টে দেখা গেছে কিছু ব্যতিক্রম দৃশ্য। চার স্লিপ, গালি, শর্ট কাভার নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় বাংলাদেশ। সাজানো গোছানো ফিল্ডিংয়ের এই সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। দেশের মাঠে করেছেন অনন্য রেকর্ড।

প্রথম ইনিংসে ৩৯ ওভার ব্যাটিং করে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ১০ উইকেটের ৬টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৪ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল নিয়েছেন ২ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পেসারদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখতে থাকেন আফগান ব্যাটাররা। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া তাসকিন এবার নিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সঙ্গে শরীফুল নিয়েছেন ৩ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন ইবাদত। আফগানদের ১৯ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। এর আগে দেশের মাঠে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে এই কীর্তি গড়েন বাংলাদেশের পেসাররা।

আফগানিস্তানের বিপক্ষে ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৫৪৬ রানে জিতে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও নিজেদের করে নিল বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানরা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা