ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে

নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা দেয়ার সুযোগ নেই ফের জানিয়েছেন
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ২:১৬ সময়
শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজ বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ দেবে ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) বিধিমালায় শাপলা প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তা দেয়ার সুযোগ নেই ফের জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।


তিনি জানালেন, শাপলা ছাড়া প্রতীক না নিলে ইসি নিজস্ব বিবেচনায় এনসিপিকে প্রতীক বরাদ্দ করে দেবে। ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বিষয়ে সিদ্ধান্ত না নিলে ইসি সিদ্ধান্ত নেবে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে এ কথা জানান ইসি সচিব।


প্রসঙ্গত, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থানে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক, চিঠি দেয় দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা তাদের বক্তব্যে হুঁশিয়ারি দেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা লড়বেন রাজপথে। পাশাপাশি নির্বাচনে অংশ্রগ্রহণের বিষয়েও পুণর্বিবেচনা করবেন।


বিপরীতে, ইসি বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় না থাকায় এটি এনসিপিকে বরাদ্দ দেয়া সম্ভব নয়। আর ইসি এখন একধরনের ফাইনাল বার্তা দিলো দলটিকে।


এদিকে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে কি না, তা এখনও ইসেতে উপস্থাপনই হয়নি বলে জানান আখতার আহমেদ। এ বিষয়ে ইসির কাছে ঐকমত্য কমিশনের সুপারিশ এলে করণীয় ঠিক করা হবে বলে জানিয়েছেন তিনি।


প্রেস বিফিংয়ে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে আগামী ২০ অক্টোবর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে ইসি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম