ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুদ্রার উল্টো পিঠ দেখছে মেহেদী
  • আপলোড সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
  • আপডেট সময় : ১৪ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ ছবি : সংগৃহীত


শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। তবে আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুদ্রার উল্টো পিঠ দেখছে মেহেদী হাসান মিরাজের দল।


সিরিজের প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ে হারা বাংলাদেশের সামনে তৃতীয় ও শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।


এর আগে ওয়ানডেতে ৩২ বার ধবলধোলাইয়ের শিকার হলেও কখনও আফগানিস্তানের বিপক্ষে এই অভিজ্ঞতা হয়নি বাংলাদেশের। পাশাপাশি, মিরাজদের মাথায় নিশ্চয়ই থাকবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সমীকরণও।


আজ ব্যাটিং লাইনআপে পরিবর্তন দেখা যেতে পারে। তানজিদ হাসানের জায়গায় ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে দেখা যেতে পারে। ওপেনিংয়ে নাইম শেখ এলে মিডল অর্ডারে দেখা যেতে পারে সাইফ হাসানকে। এছাড়া, ফর্মহীন জাকের আলীর জায়গায় শামীম হোসেন একাদশে ফিরতে পারেন।


দলের বড় সমস্যা মিডল অর্ডার ব্যাটিং। এক তাওহিদ হৃদয় ছাড়া নেই কোনো জাত মিডল অর্ডার ব্যাটার। ঘুরে ফিরে খেলছেন লোয়ার অর্ডারের তিন খেলোয়াড় মেহেদী মিরাজ, জাকের আলী ও নুরুল হাসান সোহানরা।


বোলিংয়েও বদল দেখা যেতে পারে। ফিরতে পারেন তাসকিন আহমেদ। ওয়ানডে স্কোয়াডে থাকা নাহিদ রানা এই সিরিজে এখনও কোনো ম্যাচ খেলেননি। সুযোগ দেয়া হতে পারে তাকেও।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটরক্ষক), শামীম হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাহিদ রানা, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম