ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক প্রতিহতের ঘোষণা

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত ও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (১৯ অক্টোবর) রাঙ্গামাটিতে
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৫, দুপুর ৩:৫৪ সময়
রাঙ্গামাটিতে ভূমি কমিশনের বৈঠক প্রতিহতের ঘোষণা ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক প্রতিহত ও আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে রোববার (১৯ অক্টোবর) রাঙ্গামাটিতে দিনব্যাপী বিক্ষোভ, ঘেরাও ও অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।


বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটি শহরের এক রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন পিসিসিপি রাঙ্গামাটি জেলা সভাপতি মো. তাজুল ইসলাম তাজ।


তিনি বলেন, বিতর্কিত ভূমি কমিশনের বৈঠক প্রতিহত করতে এবং আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে আমরা রাঙ্গামাটি শহরে অবরোধ ও বিক্ষোভসহ সভাস্থল ঘেরাও এবং প্রয়োজনে হরতাল কর্মসূচী পালন করব।


পিসিসিপি’র দাবিগুলোর মধ্যে রয়েছে- ভূমি কমিশনে জাতিগোষ্ঠীভিত্তিক সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করা, ভূমি জরিপ সম্পন্নের পর কার্যক্রম শুরু, ২০১৬ সালের সংশোধনী আইনের সাংঘর্ষিক ধারা বাতিল, কমিশনের ক্ষমতা ২০০১ সালের আইনে ফেরানোসহ অন্যান্য দাবি।


সংবাদ সম্মেলনে পিসিসিপি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের সভাপতি মো. নূর হোসেন, পিসিএনপি জেলা সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম