জনগণই দেশের মালিক, তাই জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে কোন পদ্ধতিতে ভোট হবে আর কীভাবে পরিচালিত হবে দেশ— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা এলাকায় আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এ নেতা বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, তাই জনগণের কাছে গিয়ে ভোটের প্রতি উৎসাহিত করতে হবে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেছেন, ১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরিত হবে, নির্বাচিত হয়ে যারা সংসদে যাবে, তারাই স্বাক্ষর বাস্তবায়নের দায়িত্বে থাকবে।
গণতন্ত্র পুনুরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন