ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সার কারখানা ছাড়া শিল্প মন্ত্রণালয়ের সব কারখানা পিপিপিতে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর ইমরান খানের মুক্তি চেয়ে পাকিস্তানের প্রতি জাতিসংঘের আহ্বান গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন মৃত্যুর পরও ৭ আমলের সওয়াব যুক্ত হতে থাকে আমলনামায় আল্লাহর কাছে দালালের বিচার চেয়ে পাগলা মসজিদের দানবাক্সে প্রতারিত বিদেশগামীর চিঠি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ইরাকে বিদ্যুৎকেন্দ্রে আগুন, নিহত ৪ ‘১০০ টাকায়’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে স্লোগান, আটক ছয় কিশোর ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই— বাড়াবাড়ি করবেন না’

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে
  • আপলোড সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
  • আপডেট সময় : ২৬ অক্টোবর ২০২৫, সকাল ৯:১৫ সময়
কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের ছবি : সংগৃহীত

কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানকে নিয়ে 'বিতর্কিত' বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার ওপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। তাতে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি তার ভাষণ ব্যবহার এবং সম্পাদনার জন্য কোনো অনুমতিও নেয়া হয়নি। 

তিনি আরও লেখেন, রোনাল্ড রিগ্যান মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন। কিন্তু কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে ফেলার কথা থাকলেও গতকাল রাতে সেটি প্রচার করা হয়েছে। এই আচরণের জন্য কানাডার ওপর আরও ১০ শতাংশ ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে।

প্রসঙ্গত, এরইমধ্যে কানাডার ওপর ৩৫ শতাংশ শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। নির্দিষ্ট কিছু পণ্য রফতানিতে ট্যারিফের পরিমাণ আরও বেশি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়

গোপালগঞ্জ নিয়ে সতর্ক সরকার, এখনই অতি বল প্রয়োগ নয়