ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

'শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৩

'আবিষ্ট পন্থা' বা 'শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এরই মধ্যে ঘটনার
  • আপলোড সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
  • আপডেট সময় : ৩০ অক্টোবর ২০২৫, দুপুর ২:২১ সময়
'শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৩ ছবি : সংগৃহীত

'আবিষ্ট পন্থা' বা 'শয়তানের নিঃশ্বাস' ব্যবহার করে অপহরণের শিকার হওয়া এক শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত মূল আসামি এবং তার ২ স্ত্রীসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে এক ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গত ২৩ অক্টোবর মিরপুর ১১ নম্বরে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ৪ বছরের শিশু নিখোঁজ হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে, নিখোঁজের ছয়দিন পর কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় শিশুটিকে। 

র‍্যাবের বক্তব্য, কথিত 'শয়তানের নিঃশ্বাস' বা 'আবিষ্ট' পন্থা ব্যবহার করে সম্মোহিত করেই নিয়ে যাওয়া হয় শিশুটিকে। ২ লাখ ৫০ হাজার টাকায় নিঃসন্তান দম্পতির কাছে এই শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল তাদের। জ্বীনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা নেয়া হয়েছে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে। আটককৃতরা সংঘবদ্ধ চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানায় র‍্যাব। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার