ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন পেছানোর
  • আপলোড সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
  • আপডেট সময় : ১ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৩৭ সময়
একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমুজ্জামান ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং ২০২৪ সালের পরাজিত শত্রুরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ করেছন।

শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় গোপালগঞ্জের বড় বাজার পৌর মার্কেটের জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন।

সেলিম বলেন, 'যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজও বাংলাদেশের অগ্রগতির বিরোধিতা করছে।

তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। তারা এখন চেষ্টা করছে যেন নির্বাচন সঠিক সময়ে না হয়, যাতে দেশের উন্নয়ন থমকে যায়।'

তিনি আরো বলেন, 'দেশের বর্তমান পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। সরকারের হাতে দেশের অর্থনীতি, রাজনীতি, শিক্ষা সবকিছুই নির্ভর করছে।

একমাত্র নির্বাচিত সরকারই এসব সমস্যা সমাধান করতে পারে।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রসঙ্গ টেনে তিনি জানান, বিএনপির জন্ম হয়েছে সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের স্বাধীনতা, জনগণের মৌলিক অধিকার ও নারী শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি—এসবই বিএনপির নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রাফিকুজ্জামান, ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. আবুল খায়ের, গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবদল, ছাত্রদলসহ অন্যান্য সংগঠনের নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই