ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বিএনপির নেই: মির্জা আব্বাস

বিএনপির ষড়যন্ত্র করার ইতিহাস নেই, এমনকি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী
  • আপলোড সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
  • আপডেট সময় : ৮ নভেম্বর ২০২৫, সকাল ৯:২৮ সময়
পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার ইতিহাস বিএনপির নেই: মির্জা আব্বাস ছবি : সংগৃহীত

বিএনপির ষড়যন্ত্র করার ইতিহাস নেই, এমনকি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ারও ইতিহাস নেই বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল ধর্ম ব্যবসা করে, জান্নাতের টিকিট বিক্রি করে। তারা বলছে, একটি বৃহৎ দল গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করছে। বরং সেই দল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে। এই দেশের স্বাধীনতা বিএনপি নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে হয়েছিল।

তিনি বলেন, শান্ত, সভ্য ও ভদ্র দল হিসেবে বিএনপি বলেছিল, এই সরকারকে সহযোগিতা করবে এবং সেটাই করে যাচ্ছি। কিন্তু এই ভদ্রতাকে যদি দুর্বলতা ভেবে থাকেন, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে, আপনাদের ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না।

সনদ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই এটা নিয়ে লম্বা লম্বা কথা বলছে, আমরা এটা মানতে চেয়েছি কিন্তু আপনারা একটা না একটা খুঁত ধরে নষ্ট করার চেষ্টা করছেন। এসব অপকর্ম বাদ দিয়ে ইতিহাস থেকে শিক্ষা নিন। জাতিকে আর বিভ্রান্ত করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই