ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনা
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৬, বিকাল ৬:৫ সময়
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও দিল্লির মধ্যে আলোচনা চলছে। দুই দেশের সুবিধাজনক সময় বিবেচনা করেই সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার ২৪ আগস্ট দায়িত্ব বণ্টনের পর নিজ দপ্তরে এসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। 


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশই কাজ করছে। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে ঢাকা ও দিল্লির জন্য উপযুক্ত সময়ে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।  বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যকেও ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তাঁর মতে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক বজায় রাখার পাশাপাশি বাংলাদেশের জাতীয় স্বার্থও সুরক্ষিত রাখতে হবে।


নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য বজায় রাখাই তাঁর অন্যতম দায়িত্ব। বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে।  এর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিভিন্ন সম্ভাব্য তারিখের আলোচনা হলেও সরকারিভাবে কোনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি। ফলে এখন মূল নজর ঢাকা-দিল্লির চলমান আলোচনার দিকে। 


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই