ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

অবশেষে সান্ডারল্যান্ডের মাঠে গোল হজম করে আর্সেনালের ড্র

স্টেডিয়াম অব লাইটে সফরকারী আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ড। এই ম্যাচ দিয়ে টানা আট ম্যাচ পর
  • আপলোড সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
  • আপডেট সময় : ৯ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৬ সময়
অবশেষে সান্ডারল্যান্ডের মাঠে গোল হজম করে আর্সেনালের ড্র ছবি : সংগৃহীত

স্টেডিয়াম অব লাইটে সফরকারী আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্ডারল্যান্ড। এই ম্যাচ দিয়ে টানা আট ম্যাচ পর গোল হজম করল গানাররা।

শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় রাতে প্রতিপক্ষের মাঠে আধিপত্য দেখায় আর্সেনাল। কিন্তু স্রোতের বিপরীতে গোল খেয়ে বসে গানাররা। ডান পায়ের শটে সান্ডারল্যান্ডকে এগিয়ে দেন বালার্ড।

দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় আর্সেনাল। ৫৪ মিনিটে গানারদের সমতায় ফেরান সাকা। এর কিছুক্ষণ পর দ্বিতীয় গোলও পেয়ে যায় আর্সেনাল। মার্তিন জুবিমেন্দির পাস পেয়ে জোরাল শটে জাল খুঁজে নেন ত্রোসার্দ।

দ্বিতীয় গোল হজম করে একের পর এক আক্রমণ চালাতে থাকে স্বাগতিকরা। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অ্যাক্রোবেটিক শটে জালে বল পাঠিয়ে সান্ডারল্যান্ডকে সমতায় ফেরান ব্রবি। শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় আর্সেনালকে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ