ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে : টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে
  • আপলোড সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
  • আপডেট সময় : ১১ নভেম্বর ২০২৫, দুপুর ৩:৪৯ সময়
ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে : টুকু ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর-৫ আসনে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গড়ে তুলতে হবে। কারণ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনে পথ চলতে হবে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইলকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সাত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। সাম্য-সহমর্মিতা ও সহযোগিতার বাংলাদেশ হবে। টাঙ্গাইল শহরের প্রধান সড়ক, বাজার ও আবাসিক এলাকাগুলোতে স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে ৯ টা পর্যন্ত শহরে এ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চলবে।

এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও পরিচ্ছন্ন টাঙ্গাইল কমিটির আহ্বায়ক মাহমুদুল হক সানু, সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক রাশেদুল আলম ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই