ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

বনানীতে রাজউকের অভিযান, ২৪ দোকান সিলগালা

রাজধানীর বনানীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে মোট ২৪টি দোকান সিলগালা,
  • আপলোড সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১২ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৮ সময়
বনানীতে রাজউকের অভিযান, ২৪ দোকান সিলগালা ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে মোট ২৪টি দোকান সিলগালা, ১টি আবাসিক হোটেল ও ১টি হাসপাতালকে বাণিজ্যিক ব্যবহার বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৪/২ এর আওতাধীন এলাকায় বনানী আবাসিক এলাকায় আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক ব্যবহার বন্ধের লক্ষ্যে মোবাইল কোর্ট/উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার, অথরাইজড অফিসার-৪/২ মোহাম্মদ কায়সার পারভেজ, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকরা সহ বনানী সোসাইটির কর্মকর্তাদের উপস্থিতিতে জোন-৪/২, আবাসিক প্লটে অবৈধভাবে অ-আবাসিক, বাণিজ্যিক ব্যবহার করায় মোট মোবাইল কোর্ট পরিচালনা করার মাধ্যমে মোট ২৪টি দোকান সিলগালা করে কার্যক্রম বন্ধ করা হয়। 

এ সময় ১টি আবাসিক হোটেল এবং ১টি হাসপাতালের মালিকপক্ষ, প্রতিনিধিকে ১ মাসের মধ্যে অ-আবাসিক, বাণিজ্যিক ব্যবহার বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয় এবং এ লক্ষ্যে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেয়া হয়।

এছাড়া মোবাইল কোর্ট চলাকালে একটি রেস্টুরেন্টের বেজমেন্টের গাড়ি পার্কিং এর স্থানে মালামাল রাখায় রাজউকের কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত পার্কিং স্থান খালী করে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়াও ফুটপাতে জনগণের চলাচলের সুবিধার্থে ভাসমান ১৪টি দোকান উচ্ছেদ করা হয়। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?