ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি যাত্রীর, আহত ৪

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিএনজি যাত্রী। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।শনিবার (১৫
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
  • আপডেট সময় : ১৫ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৪২ সময়
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সিএনজি যাত্রীর, আহত ৪ ছবি : সংগৃহীত

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সিএনজি যাত্রী। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৫ নভেম্বর) ভোর ৫টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক বকুল মিয়ার (৩৫) বাড়ি নীলফামারী জেলার তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামে। ঘটনায় আহতরা হলেন, হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫টার সময় অজ্ঞাতনামা গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বকুল মিয়ার মৃত্যু হয়। আহত হন একই পরিবারের আরও তিন সদস্য।

বকুল মিয়া স্বপরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগাযোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী