ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

গাজীপুরে চলন্ত বাসে আগুন

গাজীপুরে চলন্ত বাসে আগুন লেগে ইঞ্জিনসহ পুড়ে গেছে একটি বাস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায়
  • আপলোড সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৬ নভেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
গাজীপুরে চলন্ত বাসে আগুন ছবি : সংগৃহীত

গাজীপুরে চলন্ত বাসে আগুন লেগে ইঞ্জিনসহ পুড়ে গেছে একটি বাস। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হঠাৎ একটি বাসের ইঞ্জিনে আগুন লাগে। এ সময়, বাসের ভেতরে দশজনের মতো যাত্রী ছিল। আগুন লাগার পর তারা সবাই নিরাপদে নেমে যান। পরে ফয়ার সার্ভিসের কর্মীরা এসে আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মহিউদ্দিন বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিল। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি আগুন লাগে। তবে নাশকতার কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ