ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ধানমন্ডি ৩২ নম্বর থেকে দুটি ককটেল ও চিরকুট উদ্ধার, যা লেখা রয়েছে তাতে মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম ভারতের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব কীভাবে ফিরিয়ে দিয়েছিলেন সোনিয়া সবচেয়ে বেশি বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন ব্রিটিশ লেখক ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে উড়োজাহাজ সরাল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ থেকে সরে আসার পথে ট্রাম্প? সরি না বললে মেরে ফেলার হুমকিও দেবেন, প্রশ্ন পরীমনির এনসিপিকে এই সংসার ভাঙতেই হবে: রাশেদ খাঁন মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের ক্ষোভ ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, জামায়াতের পরিবেশগত সংকটের শঙ্কা

ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে সিটি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আসামি রফিকুল ইসলাম
  • আপলোড সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
  • আপডেট সময় : ১৮ নভেম্বর ২০২৫, দুপুর ১২:৫৩ সময়
ফরিদগঞ্জে বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার ছবি : সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে সিটি গ্রুপের এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় আলোচিত আসামি রফিকুল ইসলাম রবিনকে (৩১) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গতকাল সোমবার (১৭ নভেম্বর) রাতে র‍্যাব-১১ সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।


জানা যায়, গত ১১ নভেম্বর রাতে চাঁদপুরের ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুলকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। পরিবারের পক্ষ থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।


গতকাল তাকে গ্রেপ্তার করে র‍্যাব। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে। তিনি মামলার প্রধান আসামি। তিনি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার হাজী শামসুন নুর পাটোয়ারীর ছেলে। র‍্যাব জানায়, রুহুল প্রতিদিনের মতো সেদিনও পণ্য বিক্রি শেষে রাতে মোটরসাইকেলে করে ডিলারের কাছে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে রবিন ও তার সহযোগীরা তাকে থামিয়ে নগদ টাকা ছিনতাই করেন। রুহুল মোটরসাইকেলে তাদের পিছু নিলে রুস্তমপুরের সমিতি পোলের কাছে তিনি সাহায্যের জন্য ডাকতে শুরু করেন। সেই সময় রবিন তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়েন।


এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

র‍্যাব-১১ সিপিসি-২ কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘ঘটনার পর থেকে রবিন ও তার সহযোগীরা আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে ফরিদগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী