ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

সালমানের বাড়িতে গুলি, সেই আনমোল বিষ্ণোই গ্রেফতার

ভারতে প্রত্যার্পণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে।বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪ সময়
  • আপডেট সময় : ২০ নভেম্বর ২০২৫, দুপুর ১১:৪ সময়
সালমানের বাড়িতে গুলি, সেই আনমোল বিষ্ণোই গ্রেফতার ছবি : সংগৃহীত

ভারতে প্রত্যার্পণের সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে।


বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে বহনকারী বিমান অবতরণের পরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।


আনমোল বিষ্ণোইকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির একটি আদালত। খবর দেশটির একাধিক গণমাধ্যমের।


চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয় আনমোল। বেশ কয়েকটি হাইপ্রোফাইলসহ ভারতে ৩১টি মামলার আসামি তিনি। এর মধ্যে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। এছাড়াও, আলোচিত রাজনীতিবিদ ও মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডেও সম্পৃক্ততার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।


গত বছরের এপ্রিলে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে। এই হামলার সঙ্গেও আনমোলের সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এরপর থেকেই আনমোলকে খুঁজছিল পুলিশ।


২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান নেয় আনমোল বিষ্ণোই। ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ