ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে গেল বেপরোয়া ট্রাক, নিহত ২ সিএনজি ফিলিং স্টেশন ৩০ জুলাই বন্ধের কর্মসূচি প্রত্যাহার কর্নেল (অব.) অলি অতীতে আসন ভাগাভাগি নিয়ে বিএনপির সঙ্গে মতবিরোধে জড়িয়েছিলেন: রাশেদ খান রাশিয়ার মাউন্ট এলব্রাসে প্রবল ঝড়ে আটকে ৫ পর্বতারোহীর মৃত্যু দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’ ট্রাম্পদের হেলিকপ্টারে মাঠের ক্ষতি, ক্যাম্প বাতিল ব্রাইটনের

‘নিউজটা দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছি না’

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ।
  • আপলোড সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
  • আপডেট সময় : ২ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:৫৩ সময়
‘নিউজটা দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছি না’ ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ছানাগুলোকে দেখতে না পেয়ে মা কুকুর অসুস্থ। ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে বেশ চর্চিত হচ্ছে। এমন হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন অনেকেই।


জানা গেছে, কুকুর ছানাগুলোকে পানিতে ডুবিয়ে মেরেছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের আবাসিক ভবনে বসবাসরত ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তার স্ত্রী নিশি বেগম। বিষয়টি নাড়িয়ে দিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। সামাজিক মাধ্যমে জানিয়েছেন, খবরটি দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছেন না তিনি। 


কুকুরছানাগুলোর হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে অভিনেতা নিলয় আলমগীর একটি পোস্ট দেন নিজের ফেসবুকে। নিলয় লিখেছিলেন, ‘ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে একজন সরকারি কর্মকর্তা অথবা তার স্ত্রী। মা কুকুরটি মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে।’

ওই পোস্টের মন্তব্যের ঘরে তৌসিফ লেখেন, সকালে নিউজটা দেখার পর থেকে এখনো নরমাল হতে পারছি না। তৌসিফ-নিলয় ছাড়াও এমন ঘটনার নিন্দা জানিয়েছেন জয়া আহসান, তানিয়া বৃষ্টি, সাদিয়া আয়মানসহ আরো অনেকে।


সবার একটাই দাবি, ‘এই হত‍্যাকাণ্ডের জন‍্য খুনির সর্বোচ্চ শাস্তি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন

নভেম্বরেই মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও স্পেন