ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

অস্ট্রেলিয়াকে অলআউট করে নাটকীয় লিড ইংল্যান্ডের

কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক বেন স্টোকসের জুটিতে টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে ইংল্যান্ড। কখনও ওয়ানডে, কখনও টি-টোয়েন্টি স্টাইলে
  • আপলোড সময় : ১৯ জুন ২০২৩, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৯ জুন ২০২৩, দুপুর ১০:২০ সময়
অস্ট্রেলিয়াকে অলআউট করে নাটকীয় লিড ইংল্যান্ডের ছবি : অনলাইন

কোচ ব্রেন্ডন ম্যাককালাম আর অধিনায়ক বেন স্টোকসের জুটিতে টেস্ট ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে ইংল্যান্ড। কখনও ওয়ানডে, কখনও টি-টোয়েন্টি স্টাইলে খেলে সবাইকে অবাক করে দিচ্ছে ইংলিশরা।

তবে বার্মিংহামে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড যা করলো, সেটা আরও অবাক হওয়ার মতো ব্যাপার। প্রথম ইনিংসে ইংল্যান্ড ওভারপ্রতি ৫ রানের গড়ে ৩৯৩ রানে তুলে ইনিংস ঘোষণা করে দেয়।

৮ উইকেট পড়ে গেলেও, তখন ক্রিজে ছিলেন সেঞ্চুরিয়ান জো রুট। অলি রবিনসনও তাকে ভালো সঙ্গ দিচ্ছিলেন। কিন্তু ৭৮ ওভার ব্যাটিংকেই যথেষ্ট মনে করলো ম্যাককালাম-স্টোকস জুটি। প্রথম দিনের শেষ বিকেলেই ব্যাটিংয়ে পাঠানো হলো অস্ট্রেলিয়াকে।

সেই সিদ্ধান্ত কি ভুল ছিল? অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হওয়ার পর সেটা বলার উপায় নেই। ১৪ রানে শেষ ৪ উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়াকে ৩৮৬ রানেই গুটিয়ে দিয়েছে ইংলিশরা। নাটকীয়ভাবে নিয়েছে ৭ রানের লিড। তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে দুই দল।

অথচ উসমান খাজার লড়াকু সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩১১ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেছিল অস্ট্রেলিয়া। মনে হচ্ছিল, বড় লিডই পাবে তারা। দলীয় ৩৩৮ রানের মাথায় অ্যালেক্স ক্যারে (৬৬) সাজঘরে ফেরার পর দৃশ্য বদলানো শুরু করে।

অস্ট্রেলিয়ার ৩৭২ রানের মাথায় সেঞ্চুরিয়ান উসমান খাজাকে বোল্ড করেন অলি রবিনসন। ইংলিশ এই পেসারই লেজটাও গুঁড়িয়ে দিয়েছেন দ্রুত। ৩২১ বলে গড়া খাজার ১৪১ রানের দুর্দান্ত ইনিংসে ছিল ১৪টি বাউন্ডারি আর ৩টি ছক্কার মার।

রবিনসন আর ব্রড দুজনই নিয়েছেন ৩টি করে উইকেট। মঈন আলির শিকার দুটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা