ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবো: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৯ সময়
ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবো: হাসনাত ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে এখনও ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ রয়ে গেছে। এই আধিপত্যবাদ উৎখাতের মধ্য দিয়ে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করবো।


মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির আয়োজিত 'আগ্রাসন বিরোধী' শীর্ষক কর্মসূচিতে এই কথা বলেন তিনি। 


তিনি বলেন, পাকিস্তানি বাহিনী লক্ষাধিক মানুষকে হত্যা করেছে। মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। একাত্তরের সেই দৃশ্যমান শক্তিকে বিতাড়িত করতে পেরেছি। কিন্তু ভারতীয় আগ্রাসন এখনও পর্যন্ত দেশের প্রতিটি প্রান্তে রয়ে গেছে। চব্বিশ থেকে অদৃশ্য শক্তিকে পরাজিত করা শুরু করেছি। এই লড়াই অব্যাহত থাকবে। সেই পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  


এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের স্বাধীনতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম