ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি
  • আপলোড সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
  • আপডেট সময় : ১৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৫৬ সময়
রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনের আগুন নিয়ন্ত্রণে ছবি : সংগৃহীত

রাজধানীর লালবাগে প্লাস্টিক গোডাউনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখন পর্যন্ত কোন ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ ছালেহ উদ্দিন সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।


জানা যায়, দুপুর দেড়টার দিকে চেয়ারম্যান ঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। শুরুর দিকে ঘন ও কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।


তবে প্রথমে স্থানীয়দের উদ্যোগে আগুন নেভানোর কাজ শুরু হলেও, ভয়াবহতা বিবেচনায় ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


এদিকে, প্রত্যক্ষদর্শীদের ধারণা, পেছনের ভবনের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত। গোডাউনটি ১৮-২০ বছরের পুরানো।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার