ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। শুক্রবার
  • আপলোড সময় : ১৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়
  • আপডেট সময় : ১৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:৩ সময়
রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন বিভিন্ন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আসপাশের প্রায় পাঁচটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। 

এ সময় সায়েন্সল্যাব থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। এ সময় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অবরোধের ফলে সায়েন্সল্যাব মোড় থেকে নীলক্ষেতগামী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

এ সময় শিক্ষার্থীদের শরীফ ওসমান হাদির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। 

ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান