ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

যাত্রাবাড়ীতে মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১০ সময়
যাত্রাবাড়ীতে মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর একটি মাদরাসার ওয়াশরুম থেকে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কুতুবখালী এলাকার মাদরাসাতুল ইত্বকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ গলায় নখের আঁচড় দেখা গেছে। এ সময় বলাৎকারের ঘটনাও হতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন তারা। তবে মাদরাসা কর্তৃপক্ষের দাবি, ওই শিক্ষার্থী গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।


যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়াশরুমের দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


এদিকে, এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিহত শিক্ষার্থীর পরিবার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার