ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুশফিকের ফিফটিতে বড় লিডের পথে বাংলাদেশ পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি ভারত কখনো মোদির মতো এমন কাপুরুষ দেখেনি: মুক্তির পর অভিজিৎ দিপকে ‘হু ইজ হাদি?’: নুরের মন্তব্যের তীব্র সমালোচনা রফিকুল ইসলাম মাদানির শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা নভেম্বরেই রোনালদোকে দলে ফেরাতে চান পর্তুগালের ফুটবলপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যবসায়িক প্রতিনিধিদলের সাক্ষাৎ, বিনিয়োগবান্ধব পরিবেশের আশ্বাস ‘ভয় পাইছে, ভয় পাইছে’: সাক্ষীর উদ্দেশ্যে পলক ছুটি ঘোষণা করে নতুন জাতীয় দিবসের পরিপত্র জারি সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল দিল্লি, চেন্নাইয়ে রোড শো করছেন মোদি

রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় খাবার খেয়ে অসুস্থ হয়ে এলহাম চৌধুরী এবং তার বোন আফরিদা চৌধুরী নামে দুই
  • আপলোড সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২১ ডিসেম্বর ২০২৫, দুপুর ২:২৮ সময়
রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ হয়ে ভাই-বোনের মৃত্যু ছবি : সংগৃহীত

রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় খাবার খেয়ে অসুস্থ হয়ে এলহাম চৌধুরী এবং তার বোন আফরিদা চৌধুরী নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 


শনিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে বাচ্চা দুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য কুমিল্লা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। 


হাতিরঝিল থানা পুলিশ জানায়, গতকাল দুপুরের দিকে একজনের মরদেহ মগবাজার কমিউনিটি হাসপাতাল এবং অন্যজনের মরদেহ রাশমনো হাসপাতাল থেকে উদ্ধার করেন তারা। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। 


পুলিশ জানায়, নিহত দুই শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে তারা। পরে নিকট আত্মীয়রা তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়। 


স্বজনরা জানান, আফরিদা বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। ১৮ বা ১৯ তারিখে বাচ্চা দুটি অসুস্থ হয়ে পড়ে। খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে বলে স্বজনরা জানান। পুলিশ অবশ্য জানান, খাবার খেয়ে নাকি অন্য কোনো ঘটনা তা ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত কারণ জানা যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার