ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামে একটি ১৪ তলা বিল্ডিংয়ের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১২ সময়
আরমানিটোলায় বহুতল ভবনে আগুন, ৯ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ছবি : সংগৃহীত

পুরান ঢাকার আরমানিটোলার বাবুবাজার এলাকায় হাজী টাওয়ার নামে একটি ১৪ তলা বিল্ডিংয়ের ৬ তলায় আগুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটে আগুনের এই ঘটনা ঘটে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের প্রচেষ্টায় ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


ফায়ার সার্ভিসের মিডিয়া উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।


ফায়ারের পক্ষ থেকে জানানো হয়, আরমানিটোলার ওই ভবনটিতে সকাল ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। ৫ মিনিট পরই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। অগ্নি নির্বাপনে সদরঘাট ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টি এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ইউনিট কাজ করে।


এ ঘটনায় কী ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ বা হতাহতের বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ