ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে

ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা
  • আপলোড সময় : ২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২৮ সময়
  • আপডেট সময় : ২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৪:২৮ সময়
মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে
ঘটনার শুরু বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে। আইপিএল থেকে বাদ দেওয়া হয় এই টাইগার পেসারকে। এর জেরে নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এত ঘটনার মূলে মোস্তাফিজ। টাইগার এই পেসারকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর।

ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতীয় এই কংগ্রেস নেতা বলেন, 'সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল।' 


বাংলাদেশের বিশ্বকাপ বয়কট করার সিদ্ধান্ত অতিরঞ্জিত ছিল বলে মনে করেন শশী থারুর। তিনি বলেন, 'রাজনীতিতে হস্তক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। কিন্তু এটি একই প্রতিফলন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।' তিনি আরও বলেন, 'আমার মনে হয় আমাদের সত্যিই এই বোঝার প্রয়োজন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো খেলা, যা সকল মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্তত খেলার মাঠে আমাদের একত্রিত করার একটি মাধ্যম হওয়া উচিত। আমি সত্যি বলতে চাই যে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সতর্কবার্তা। আইসিসি হতে পারে এর প্ল্যাটফর্ম।' 
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা