ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ইন্টারপোলের রেড নোটিশের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু: ইশরাক হোসেন ইরান যুদ্ধের খরচ ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে আদায় করতে চান ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন: জ্বালানিমন্ত্রী বিয়ে নিয়ে পুরুষদের মনে ভয়ের ৬ কারণ পেট্রোল পাম্পে ভয়ঙ্কর জালিয়াতি পেল বিএসটিআই ‘ওয়ালাইকুম সালাম’ বলার আগেই পয়েন্ট অব অর্ডার, এমপিকে থামিয়ে স্পিকারের রসিকতা সরকারি ব্যয়ে আবারও কড়াকড়ি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় চিকিৎসাধীন লুৎফুজ্জামান বাবর, লাগবে ‘জটিল অস্ত্রোপচার’ আন্তালিয়ায় তুর্কি ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে সাত শর্ত মানার আহ্বান ইরানের

অসুস্থতার গুজব উড়িয়ে প্রকাশ্যে আরব আমিরাতের প্রেসিডেন্ট

আবুধাবি কাসর আল শাতিতে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ
  • আপলোড সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৩ সময়
  • আপডেট সময় : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১০:২৩ সময়
অসুস্থতার গুজব উড়িয়ে প্রকাশ্যে আরব আমিরাতের প্রেসিডেন্ট

আবুধাবি কাসর আল শাতিতে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গত তুর্কি প্রেসিডেন্টের একটি বিবৃতির কারণে এমবিজেডের স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেনশিয়াল কোর্ট প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট হাস্যোজ্জ্বল অবস্থায় উপস্থিত ছিলেন। ডব্লিউএএম সংবাদ সংস্থা ও ছবি প্রকাশ করেছে। মার্কিন সিনেটর লিন্ডসে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, প্রেসিডেন্ট শুধু বেঁচে আছেন না সুস্থও আছেন এবং তিনি আগের মতো বুদ্ধিদীপ্ত।


গত মাসের শুরুতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি বিবৃতির পর গুজব ছড়িয়ে পড়েছিল। সামাজিক মাধ্যম এবং উইকিপিডিয়ায় এমবিজেডের মৃত্যুর খবরও অল্প সময়ের জন্য প্রকাশ করা হয়েছিল।


মার্কিন সিনেটর লিন্ডসে প্রেসিডেন্টের আব্রাহাম অ্যাকর্ডস চুক্তি গ্রহণের সিদ্ধান্তের প্রশংসাও করেছেন। ২০২০ সালের এই চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়। তবে সৌদি আরব ও আরব আমিরাতের মধ্যকার সম্পর্ক ক্রমশ প্রতিদ্বন্দ্বিতার রূপ নিতে শুরু করেছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী