ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি ও বিকৃতি রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার বিকৃতি রোধ, ভাষার মর্যাদা বৃদ্ধি এবং শুদ্ধ বাংলা
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৮ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:২৮ সময়
বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধি ও বিকৃতি রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতা কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার বিকৃতি রোধ, ভাষার মর্যাদা বৃদ্ধি এবং শুদ্ধ বাংলা ব্যবহারে সচেতনতা বাড়াতে কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ সবুজবাগ থানা শাখা। শুক্রবার সকাল ১১টায় সবুজবাগ থানা এলাকায় রাস্তার পাশে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের নির্দেশনায় এবং সবুজবাগ থানা শাখার সভাপতি সাগির মো. ইয়াছিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরের নেতৃত্বে এটি পরিচালিত হয়।


কর্মসূচিতে সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে বাংলা ভাষার সঠিক বানান ও শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার বার্তা দেন। প্ল্যাকার্ডগুলো এমনভাবে স্থাপন করা হয়, যাতে শহীদ দিবস উপলক্ষে আসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা দেখতে পারেন এবং ভাষা চর্চায় সচেতন হতে পারেন।


সংগঠনের নেতারা বলেন, বাংলা ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সব ক্ষেত্রে শুদ্ধ বাংলা ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তারা।


আয়োজকরা জানান, ভাষার মর্যাদা রক্ষা এবং শুদ্ধ চর্চা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা