ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

চাঁদা আদায় বন্ধের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় এক
  • আপলোড সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪০ সময়
  • আপডেট সময় : ২২ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ৩:৪০ সময়
ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

চাঁদা আদায় বন্ধের দাবিতে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ডের কাছাকাছি ইভা ফিলিং স্টেশনের সামনে চালকরা মহাসড়ক অবরোধ করেন। ফলে দুই দিকেই যানজট তৈরি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


চালকদের অভিযোগ, সড়কে ‘জিপি’ নামে চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়ানো হয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা বিক্ষোভ করেন।


ত্রিশাল থানা পুলিশ জানিয়েছে, পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো তথ্য পাওয়া যায়নি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা