ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সুস্থ আছেন: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, সকাল ৯:৫৫ সময়
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সুস্থ আছেন: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া জল্পনা তেহরান নাকচ করে দিয়েছে। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সুস্থ আছেন এবং অধিকাংশ কর্মকর্তাও সুস্থ রয়েছেন।


ইরানের আধা-সরকারি তাসনিম ও মেহের বার্তা সংস্থাগুলি জানিয়েছে, হামলার আগে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আয়াতুল্লাহ আলী খামেনিকে তেহরান থেকে একটি অত্যন্ত নিরাপদ গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। তবে, খামেনি জীবিত এবং সুস্থ আছেন।


খামেনির প্রতিনিধি ড. আবদুল মাজিদ হাকিম ইলাহী এক বিবৃতিতে জানিয়েছেন, সর্বোচ্চ নেতা সুস্থ আছেন এবং সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছেন।এদিকে, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানজুড়ে হামলা চালায়। এই হামলায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং শীর্ষ নেতাদের লক্ষ্য করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী