ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে তিন ঘণ্টা ফেরি বন্ধ, যাত্রীর দুর্ভোগ

ফাল্গুন মাসের মাঝামাঝিতে হঠাৎ করে পদ্মা নদীতে ঘন কুয়াশা নেমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ
  • আপলোড সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
  • আপডেট সময় : ১ মার্চ ২০২৬, দুপুর ১১:৫৮ সময়
দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে তিন ঘণ্টা ফেরি বন্ধ, যাত্রীর দুর্ভোগ

ফাল্গুন মাসের মাঝামাঝিতে হঠাৎ করে পদ্মা নদীতে ঘন কুয়াশা নেমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব নৌযান চলাচল প্রায় সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিল। শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে কুয়াশার কারণে নদী পাড়ি দিতে আসা যানবাহন আটকে পড়ে, ফলে চালক ও যাত্রীদের মধ্যে দুর্ভোগ তৈরি হয়।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় জানায়, কুয়াশার কারণে নদীপথে যাত্রা ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে সকল রো-রো, কে-টাইপ ও ইউটিলিটি ফেরি নোঙর করে রাখা হয়।


কুয়াশা কমতে শুরু করলে রোববার সকাল ৭টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আবদুস সালাম জানান, আকস্মিক কুয়াশার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকায় নিরাপত্তার জন্য ফেরি চলাচল সাময়িক বন্ধ করা হয়েছিল। ফেরি চালু হওয়ার পর যানবাহন পারাপার স্বাভাবিক হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস

ইরান ‘মার্কিন স্থল অভিযান’-এর জন্য প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে, কৌশলে বড় পরিবর্তনের আভাস