ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে
  • আপলোড সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১০ মার্চ ২০২৬, দুপুর ৩:১২ সময়
ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বিশেষ করে হরমুজ প্রণালি অবরুদ্ধ না করার বিষয়ে ট্রাম্পের কঠোর সতর্কবার্তার পর তেলের বাজার দ্রুত স্থিতিশীল হতে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন বন্ধ করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের ওপর আগের তুলনায় প্রায় ২০ গুণ শক্তিশালী সামরিক হামলা চালাবে।


ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই সামরিক অভিযান মূলত কিছু ‘অশুভ শক্তিকে’ দমন করার জন্য পরিচালিত হচ্ছে এবং তার বিশ্বাস সংঘাতটি দীর্ঘ সময় ধরে চলবে না। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক উৎপাদিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। ফলে এই জলপথ ঘিরে উত্তেজনা তৈরি হলেই আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়।


ট্রাম্পের বক্তব্যের পর মঙ্গলবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম দ্রুত কমতে শুরু করে। ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮.৯২ ডলারে নেমে এসেছে, যা আগের দিন ছিল প্রায় ১২০ ডলার। নাইমেক্স লাইট সুইট ক্রুডের দাম ১০.২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৫.০৮ ডলারে দাঁড়িয়েছে।


তবে বিশ্লেষকরা বলছেন, দাম কমলেও ইসরায়েল-ইরান সংঘাত শুরু হওয়ার আগের সময়ের তুলনায় তেলের মূল্য এখনো প্রায় ২০ শতাংশ বেশি রয়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী