ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা
  • আপলোড সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
  • আপডেট সময় : ১১ মার্চ ২০২৬, দুপুর ২:২৪ সময়
বিশ্বকাপজয়ী দলকে বিসিসিআইয়ের বড় পুরস্কার

নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর ভারতীয় ক্রিকেট দলকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ড জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন দলের জন্য মোট ১৩১ কোটি রুপি নগদ পুরস্কার বরাদ্দ করা হয়েছে। বিসিসিআই এক বিবৃতিতে খেলোয়াড়, কোচিং স্টাফ ও নির্বাচক কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের পারফরম্যান্সের প্রশংসা করেছে। বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো টুর্নামেন্টজুড়ে ভারতীয় দল যে আত্মবিশ্বাস ও দাপটের সঙ্গে খেলেছে, তা দেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।


আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত ২৫৫ রান সংগ্রহ করে। পরে দুর্দান্ত বোলিংয়ে নিউজিল্যান্ডকে ১৫৯ রানে অলআউট করে ৯৬ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে তারা। ফাইনালে বিশেষ করে জসপ্রীত বুমরাহর বোলিং পারফরম্যান্স দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিসিসিআই জানিয়েছে, দলের প্রতিটি সদস্যের অবদানই এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ।


বোর্ড আশা প্রকাশ করেছে, এই ঐতিহাসিক জয়ের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দল ভবিষ্যতেও আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ