ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

অস্কারে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

এবারের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য ভয়েস অব হিন্দ রজব। তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণ
  • আপলোড সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়
  • আপডেট সময় : ১৪ মার্চ ২০২৬, দুপুর ২:১১ সময়
অস্কারে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

এবারের অস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে দ্য ভয়েস অব হিন্দ রজব। তবে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না সিনেমাটির ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। শুক্রবার নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি। ২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব–কে ঘিরেই নির্মিত হয়েছে এই সিনেমা। এতে মোতাজ মালহিস অভিনয় করেছেন এক কল সেন্টার অপারেটরের চরিত্রে, যিনি শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন।


নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মোতাজ জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনের অংশ হতে না পারাটা তার জন্য কষ্টের বলে উল্লেখ করেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথি ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ করেন।


নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় বলে জানানো হয়েছিল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী