ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা’, সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড ভিনিসিয়ুসের জন্য ট্রান্সফার মার্কেট কাঁপানো প্রস্তাব পাঠাচ্ছে আর্সেনাল এআইইউবি ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল, গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট দীর্ঘ ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন কোরআনের আয়াত উদ্ধৃত করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা পে-স্কেল কার্যকর হলে বকেয়া বেতন কীভাবে পাবেন সরকারি চাকরিজীবীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, তবু মজুরিতে বৈষম্য

দেশে এসেছে ২৭০০ টন ভারতীয় আলু, কমবে দাম

গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার পর গত পাঁচ দিনে দেশে আলু এসেছে ২
  • আপলোড সময় : ৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:৬ সময়
  • আপডেট সময় : ৭ নভেম্বর ২০২৩, সকাল ৮:৬ সময়
দেশে এসেছে ২৭০০ টন ভারতীয় আলু, কমবে দাম ছবি : সংগৃহীত
গত বৃহস্পতিবার (২ নভেম্বর) ভারত থেকে আলু আমদানি শুরু হওয়ার পর গত পাঁচ দিনে দেশে আলু এসেছে ২ হাজার ৭০০ টন। এখন পর্যন্ত সরকার থেকে ১ লাখ ৬২ হাজার টন আলু আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দাম নিয়ন্ত্রণ করতে এর আগে সরকার গত ৩০ অক্টোবর আলু আমদানির অনুমতি দেয়। এদিকে আমদানি করা আলু বাজারে আসার পর দেশের বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। পাইকারি বাজারে দেশি আলু কেজিপ্রতি ১৫ থেকে ২০ টাকা কমেছে। খুচরা বাজারে কেজিপ্রতি আলুর দাম কমেছে গড়ে ১০ টাকার মতো। তবে সরকারনির্ধারিত আলুর দাম কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা। কিন্তু খুচরা বাজারে এখনো কেজিপ্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু বিক্রি হচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে ক্রেতাদের ৬০ টাকা কেজিতেই আলু কিনতে হচ্ছে। কয়েক দিন আগেও ক্রেতারা খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৭০-৮০ টাকা দরে আলু কিনেছে।

রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি আলুর ব্যবসায়ী বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, আমদানির খবরে আলুর দাম কমতে শুরু করেছে। আজ পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে কেজিপ্রতি ৩৩ থেকে ৩৫ টাকা দামে। খুচরা বাজারে ৪০-৪৫ টাকা দামে আলু বিক্রি করার কথা।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!

স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিল আর্জেন্টিনা!