ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি’

সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে দেশের মাটি ছেড়ে প্রবাসী জীবন শুরু করলেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল
  • আপলোড সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:২২ সময়
  • আপডেট সময় : ২৫ মার্চ ২০২৬, সকাল ৯:২২ সময়
‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি’

সিন্ডিকেটের হুমকি ও চাপের মুখে দেশের মাটি ছেড়ে প্রবাসী জীবন শুরু করলেন নবীন পাঞ্জাবির ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পাড়ি জমান। দেশ ছাড়ার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন। বিমানবন্দর থেকে প্রকাশিত ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব, ইনশাআল্লাহ।’ এর আগে একই দিন বিকেলে মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল দোকান বন্ধের প্রতিবাদ হিসেবে।


নবীন হাশেমি অভিযোগ করেন, কয়েকদিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে। তাকে বলা হয়েছে, তার কাছে থাকা ভিডিও মুছে দিতে হবে, নাহলে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। ইতোমধ্যে একটি দোকান বন্ধ করা হয়েছে। তিনি বলেন, প্রবাস জীবন শেষে দেশে ফিরে ব্যবসা শুরু করেন এবং লক্ষ্য ছিল কম দামে ভালো মানের পণ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের একটি অংশ গরিব ও অসহায়দের কল্যাণে ব্যয় হতো।


তার প্রতিষ্ঠান প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা মানুষদের কাজের সুযোগ দিয়ে আসছে। এ কারণে সরবরাহকারীরাও কম দামে পণ্য দেন, ফলে ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি সম্ভব হয়। নবীন হাশেমি অভিযোগ করেন, পাশের দোকান ‘প্রিন্স’-এর মালিক মাইকেলসহ সিন্ডিকেট পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। সিন্ডিকেটের শর্ত ছিল—৪ হাজার ৫০০ টাকার কমে পাঞ্জাবি এবং ১ হাজার ৫০০ টাকার কমে পাজামা বিক্রি করা যাবে না।


সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, নানা বাধা ও হুমকির মধ্যেও ব্যবসা পরিচালনা করার পরও কখনো কোনো সহায়তা পাননি। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলে ভয়ভীতি ও নিপীড়নের শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ