ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ

গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা খুব বেশি
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ১০:১০ সময়
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল, রুদ্ধ হতে পারে বিশ্ব বাণিজ্যের আরেকটি পথ

গাজা যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা খুব বেশি ক্ষতি করতে পারেনি। বেশিরভাগ হামলাই মাঝপথে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয় এবং এগুলো ছিল বিচ্ছিন্ন ঘটনা। তবে ২০২৪ সালের জুলাইয়ে পরিস্থিতি বদলে যায়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে একটি হুতি ড্রোন তেল আবিবের একটি আবাসিক ভবনে আঘাত হানে। এতে এক বেসামরিক নাগরিক নিহত হন বলে জানা যায়।


বিশ্লেষকদের মতে, ইসরায়েলের ওপর হুতিদের এই ধরনের হামলা বড় সামরিক চ্যালেঞ্জ না হলেও তা বাড়তি চাপ তৈরি করছে। বিশেষ করে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল লক্ষ্য করে হামলা আবার বাড়লে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে চলাচলকারী জাহাজে প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এতে ৩০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত একটি জাহাজ ছিনতাইয়ের ঘটনাও ঘটে। ফলে বাব আল-মানদাব প্রণালি ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় অর্ধেকে নেমে আসে। বর্তমানে সৌদি আরব হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পরিবহন করছে, যা মূলত এশিয়ার বাজারে যাচ্ছে।


বিশেষজ্ঞদের সতর্কতা হলো, যদি ইরান হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় এবং একই সময়ে হুতিরা লোহিত সাগরের রুট বন্ধ করে দেয়, তাহলে বিশ্ব বাণিজ্যের জন্য তা বড় ধরনের সংকট তৈরি করতে পারে।


তথ্যসূত্র: বিবিসি

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই