ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে নিউগিনি প্রপার্টিজে আবার হামলা: ভুক্তভোগীর বিরুদ্ধেই উল্টো মামলা ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি রাজধানীজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, বাসে আগুন ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ইরান যুদ্ধ বন্ধে শি-পুতিনের সঙ্গে আলোচনা করবো: ট্রাম্প দুইবার ২ গোলে পিছিয়ে থেকেও পয়েন্টে ভাগ বসালো ম্যানইউ

‘নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে 'কফিনে'

ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরের মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস প্রথম
  • আপলোড সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ৩:২ সময়
  • আপডেট সময় : ২৯ মার্চ ২০২৬, দুপুর ৩:২ সময়
‘নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনারা প্রবেশ করলে ফিরে যাবে 'কফিনে'

ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের খবরের মধ্যে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইংরেজি দৈনিক তেহরান টাইমস প্রথম পাতায় ‘নরকে স্বাগতম’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে প্রবেশ করে, তবে তারা কফিনে করেই ফিরবে। গত শুক্রবার মার্কিন গণমাধ্যমে খবর আসে যে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ১০ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এরপরই এই কঠোর বার্তা দেয় ইরান।


বিশ্লেষকদের মতে, এই সেনা মোতায়েন মূলত সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতির অংশ। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে শান্তি আলোচনা চলছে এবং স্থল যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা নেই। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে প্রেসিডেন্টকে আরও সামরিক বিকল্প দেওয়া হচ্ছে। এসব সেনা ইরানের মূল ভূখণ্ড এবং গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপের আশপাশে অবস্থান করতে পারে।


এদিকে ইরানের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালালে ইরান তাদের ইয়েমেনি মিত্র হুতি বিদ্রোহীদের সক্রিয় করবে। এতে লোহিত সাগরে জাহাজ চলাচল আবারও বাধাগ্রস্ত হতে পারে। অন্যদিকে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা তেহরানে বিমান হামলা চালিয়েছে। একই সময়ে বৈরুতের দক্ষিণাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে। এর জবাবে হিজবুল্লাহ ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।


বর্তমানে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে।


সূত্র: তেহরান টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী