ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দাবি করেছেন, ইরানের নৌবাহিনী এবং প্রতিরক্ষা শিল্প কাঠামোর বড় ধরনের ক্ষতি ইতোমধ্যেই করা হয়েছে।
  • আপলোড সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৪৪ সময়
  • আপডেট সময় : ৩১ মার্চ ২০২৬, সকাল ৯:৪৪ সময়
কয়েক সপ্তাহেই শেষ হবে ইরান যুদ্ধ: মার্কো রুবিও

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দাবি করেছেন, ইরানের নৌবাহিনী এবং প্রতিরক্ষা শিল্প কাঠামোর বড় ধরনের ক্ষতি ইতোমধ্যেই করা হয়েছে। সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটন তার সামরিক ও কৌশলগত লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং এর জন্য আর কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তিনি আরও সতর্ক করে বলেন, হরমুজ প্রণালীতে ইরানের একক নিয়ন্ত্রণ বা প্রভাব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। তার ভাষায়, এই গুরুত্বপূর্ণ জলপথে ইরানের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করা হবে।


রুবিও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের নৌ সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার একটি বড় অংশ নিষ্ক্রিয় করছে। একই সঙ্গে তাদের প্রতিরক্ষা শিল্পকে দুর্বল করে দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে নতুন ক্ষেপণাস্ত্র বা ড্রোন তৈরি করা কঠিন হয়ে পড়ে। তার মতে, ইরান বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থার মধ্যে রয়েছে। ইরানের সম্ভাব্য সামরিক সক্ষমতা বৃদ্ধিকে তিনি বড় ঝুঁকি হিসেবে উল্লেখ করে বলেন, ভবিষ্যতে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র এবং উৎপাদন সক্ষমতা তৈরি হলে তা আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি হতে পারে।


অন্যদিকে ইরান এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনা হয়নি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু যোগাযোগ হয়েছে বলে তিনি জানান। তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আন্তর্জাতিক আস্থার ঘাটতি রয়েছে এবং ওয়াশিংটনের দাবির ওপর ভরসা করা কঠিন। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যস্থতার মাধ্যমে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা এগোচ্ছে। তবে ইরান কয়েকটি আঞ্চলিক বৈঠকে অংশ না নেওয়ার কথাও স্পষ্ট করেছে।


বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা এখন চরমে। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই অঞ্চলে সংঘাত বাড়তে থাকলে তা বৈশ্বিক জ্বালানি বাজার ও নিরাপত্তা পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প