ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে দুই দেশ কাজ করছে: হুমায়ুন কবির বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া।
  • আপলোড সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
  • আপডেট সময় : ১ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪৮ সময়
বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার (১ এপ্রিল) দেশটিতে বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই আগ্রহের কথা জানান দক্ষিণ কোরিয়ার গণকূটনীতি বিষয়ক উপমন্ত্রী লিম সাং উ।


তিনি বলেন, দুই দেশের মধ্যে শিগগিরই একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যা বাণিজ্যের পাশাপাশি সেবা খাত, বিনিয়োগ এবং শিল্প সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে। এই চুক্তি বাস্তবায়িত হলে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে সিউলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং গত পাঁচ দশকে বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার সহযোগিতার অগ্রগতি তুলে ধরেন।


তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তারেক রহমান-এর নেতৃত্বে সরকার উন্নয়ন, সুশাসন ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি ও বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এতে উভয় দেশই উপকৃত হবে। অনুষ্ঠানে দুই দেশের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন তুলে ধরা হয়।


এই আয়োজন শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, বরং দুই দেশের জনগণের পারস্পরিক বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই

চ্যাটজিপিটিতে সাবেক প্রেমিকাকে হত্যার পরিকল্পনা, গোয়েন্দা সংস্থাকে জানিয়ে দিলো এআই