ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব আইফোনের কিস্তির চাপে যমুনায় ঝাঁপ দিলেন নৃত্যশিল্পী চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, তল্লাশিতে মিললো বিদেশি পিস্তল ১৮০ দিনে সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত ও অব্যবস্থাপনায় বেড়েছে জনভোগান্তি: ১১ দলীয় জোট ১৮০ দিনের কাজের জবাবদিহিতায় গণমাধ্যমের সামনে আবুল হোসেন খান ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা মার্কিনিদের পরিদর্শনের সময় লোডশেডিং, মোবাইলের আলোয় দেখলেন ডাকসুর জুলাই জাদুঘর পুলিশের সামনে পুষ্পা স্টাইল করা আসামিকে আদালত চত্বরে গণপিটুনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে ভারতের গাভাস্কার-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি সার্ককে শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী

একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, সব
  • আপলোড সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
  • আপডেট সময় : ৪ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৯ সময়
একদিনে আমিরাতে ২২ ক্ষে’পণাস্ত্র ও ৪৭ ড্রোন হা’মলা চালিয়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে দেশটির কর্তৃপক্ষ দাবি করেছে, সব হামলাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। শুক্রবার আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪৭টি ড্রোন ছোড়া হয়। প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সবগুলোই ধ্বংস করা সম্ভব হয়েছে বলে জানানো হয়। তবে হামলা প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে আবুধাবির আজবান এলাকায় অন্তত ১২ জন আহত হন। আহতদের মধ্যে সাতজন নেপালের নাগরিক এবং পাঁচজন ভারতের নাগরিক। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।


সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইরান থেকে ছোড়া শত শত ক্ষেপণাস্ত্র ও হাজারের বেশি ড্রোন প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।


এ ঘটনার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প