ঢাকা | |

‘ব্লকবাস্টার সিনেমাসে’ সন্ধ্যার শো বন্ধ রাখার সিদ্ধান্ত

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের
  • আপলোড সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
  • আপডেট সময় : ৫ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫০ সময়
‘ব্লকবাস্টার সিনেমাসে’ সন্ধ্যার শো বন্ধ রাখার সিদ্ধান্ত

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যা ৬টার মধ্যে দেশের সব দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ সিদ্ধান্তের প্রভাব পড়েছে রাজধানীর যমুনা ফিউচার পার্কের জনপ্রিয় সিনেমা হল ব্লকবাস্টার সিনেমাস-এ। রোববার থেকে তাদের প্রতিদিনের সন্ধ্যার শোগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।


শনিবার বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, সরকারের নির্দেশনা মেনে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সন্ধ্যা ৬টার পর কোনো শো পরিচালনা করা হবে না। ফলে পূর্বনির্ধারিত সন্ধ্যার শোগুলো আপাতত বন্ধ রাখা হচ্ছে। যেসব দর্শক ইতোমধ্যে সন্ধ্যার শোর জন্য অগ্রিম টিকিট কিনেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে দর্শকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।


অন্যদিকে, রাজধানীর আরেক জনপ্রিয় সিনেমা হল চেইন স্টার সিনেপ্লেক্স এখনও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সন্ধ্যার শোগুলো আগের মতোই চালু থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।


বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার কারণে আমদানি-রপ্তানিতে প্রভাব পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার অংশ হিসেবেই এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ