রাশিয়ার তেল অবকাঠামো লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার (৫ এপ্রিল) রুশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে এএফপি। রাশিয়ার দাবি, ইউক্রেনের একটি ড্রোন হামলায় বাল্টিক সাগর তীরবর্তী প্রিমোরস্ক বন্দরের কাছে একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে লেনিনগ্রাদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার দ্রোজদেঙ্কো টেলিগ্রামে জানান, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। তিনি বলেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ প্রিমোরস্ক বন্দরের কাছে পড়ে পাইপলাইনের একটি অংশ ক্ষতিগ্রস্ত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ নিরাপদভাবে পুড়িয়ে ফেলা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা বাড়িয়েছে। ফিনল্যান্ড সীমান্ত ও সেন্ট পিটার্সবার্গ-এর মাঝামাঝি অবস্থিত প্রিমোরস্ক এলাকাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। গত মার্চ মাসেও সেখানে একটি তেল ডিপোতে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেয়েছেন গায়ক মাইনুল আহসান নোবেল। রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত নোবেলের জামিন মঞ্জুর করেছেন। এতে তার কারামুক্তিতে এখন আর কোনো বাধা নেই। এর আগে ২ এপ্রিল আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই সময় বাদীপক্ষ অভিযোগ করে, নোবেল জামিনে থেকে শর্ত ভঙ্গ করেছেন এবং বাদীকে মারধরের ঘটনায় নতুন মামলাও হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে প্রতারণার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানায়। একই মামলায় নোবেলের মা, স্ত্রীসহ কয়েকজনকেও আসামি করা হয়েছে।
এর আগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতের নির্দেশে কিছুদিন কারাগারে ছিলেন।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন