ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক শিশির মনিরকে জামায়াত থেকে বহিষ্কার চাইলেন রাশেদ খাঁন জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ রাজধানীতে, পুলিশের লাঠিপেটা পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী গাঢ় নীল পোশাকে মুগ্ধতা ছড়াচ্ছেন জয়া আহসান রোলারের চাপায় ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি ভারতের সঙ্গে শত্রুতা আমাদের প্রত্যাশা নয়, প্রশ্ন হচ্ছে ‘স্বার্থ সুরক্ষা’: নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া জানালো ভারত পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও মন্ত্রীর মর্যাদায়

বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট যাচ্ছে আইসিসিতে: আমিনুল হক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হবে বলে
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৪২ সময়
বিসিবি নির্বাচনের তদন্ত রিপোর্ট যাচ্ছে আইসিসিতে: আমিনুল হক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, প্রতিবেদন পাঠানোর পরই বিসিবি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রোববার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেয়। এরপর তাৎক্ষণিকভাবে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


প্রতিমন্ত্রী জানান, “তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে জমা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে বিষয়টি অবহিত করার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।” তদন্ত কার্যক্রম চলাকালে সংশ্লিষ্ট অনেকের সাক্ষাৎ নেওয়া হলেও তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কমিটির ডাকে সাড়া দেননি। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তার অনুপস্থিতির বিষয়টি প্রতিবেদনে উল্লেখ রয়েছে এবং সেটি যাচাই করা হয়েছে।


গত ১১ মার্চ সাবেক বিচারপতি একেএম আসাদুজ্জামানের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না, তা যাচাই করাই ছিল কমিটির মূল দায়িত্ব। নির্ধারিত ১৫ কার্যদিবসের আগেই তারা প্রতিবেদন জমা দেয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ