ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাভারে পার্কিং করে রাখা দুই বাসে আগুন পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের দ্বিতীয় বৈঠক চলছে ৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা ইতিহাস গড়ে ৭ হাজার রানের মাইলফলক মুশফিকের ১২ দফা দাবিতে পল্টন মোড় অবরোধ ব্যাটারিচালিত রিকশাচালকদের জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কা-ভুটান ম্যাচ ড্র, সেমিফাইনালে বাংলাদেশ মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২ শেখ হাসিনার ফেরা নিয়ে সেতুমন্ত্রী বললেন, তাকে দেশে আসতে না করেছে কে

ইরানে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের একটি সামরিক স্থাপনায় হামলার চেষ্টার অভিযোগে আলী ফাহিম নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৬
  • আপলোড সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৮ সময়
  • আপডেট সময় : ৬ এপ্রিল ২০২৬, দুপুর ২:৫৮ সময়
ইরানে সামরিক স্থাপনায় হামলার অভিযোগে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানের একটি সামরিক স্থাপনায় হামলার চেষ্টার অভিযোগে আলী ফাহিম নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দেশটির বিচার বিভাগের বরাত দিয়ে আধা-সরকারি বার্তা সংস্থা ইসনা এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গতকাল একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনের ফাঁসি সম্পন্ন হয়।


প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দণ্ডাদেশ বহাল রাখার পর আলী ফাহিমকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়েছে। তাকে গত জানুয়ারি মাসে সামরিক স্থাপনায় অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। এই ধারাবাহিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। তারা বিচার প্রক্রিয়াকে ‘অমানবিক’ উল্লেখ করেছে এবং অভিযোগ করেছে যে অভিযুক্তদের কাছ থেকে অনেক ক্ষেত্রে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায় করা হয়েছে।


উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরবর্তীতে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটি ছিল দেশটির অন্যতম রক্তক্ষয়ী সংঘাত। সরকারি দমন-পীড়নে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সেই উত্তাল পরিস্থিতির মধ্যেই সামরিক স্থাপনায় হামলার চেষ্টার এই ঘটনা ঘটেছে।


সূত্র: ইসনা (ISNA), আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়: প্রধানমন্ত্রী